শোক সংবাদ

আপডেট : ০৬ জুলাই ২০১৩, ২৩:০৮
মোহাম্মদ গোলাম মর্তুজা ন্যাশনাল ব্যাংকের পরিচালক মোহাম্মদ গোলাম মর্তুজা (৮৪) শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। আজ রবিবার বাদ জোহর আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মোস্তফা কামাল চৌধুরী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল চৌধুরী (৬৬) শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। শনিবার বাবুপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। আব্দুর রশিদ সরদার ঝালকাঠির রাজাপুরে সদর ইউপি সদস্য মো. শাহজাহান সরদারের পিতা আব্দুর রশিদ সরদার (১১০) শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।