শনিবার ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। এরপর ব্যাংকের পরিচালকরাসহ কর্মকতা কর্মচারীগন মিলাদ ও দোয়া মাহিফল এ অংশগ্রহন করেন। দোয়া পরিচালনা করেন খতীব প্রফেসর মাওলানা মোহাম্মাদ সালাউদ্দিন। শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংক এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা আব্বাস উদ্দিন আহম্মেদ। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের স্কুল ‘‘সিড ট্রাস্ট’’-কে ১২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন
