এবি ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রবিবার বারিধারাস্থ বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য সর্বসম্মতিক্রমে ১২.৫০% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও এই সভায় ২০১২ সালের বার্ষিক প্রতিবেদন এবং অডিটেড অ্যাকাউন্টস্ও অনুমোদন করা হয়। ১২ এপ্রিল এবি ব্যাংক ৩১ বছর পূর্ণ করেছে। গত ২০১২ সালে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১,৬২২ কোটি টাকায়, যা তার আগের বছর অর্থাত্ ২০১১ সালের চেয়ে ৮% বেশি। এছাড়াও, ২০১২-তে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩২ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩.১৫ টাকা। গেল বছরে ব্যাংকের মোট সম্পদ দাঁড়িয়েছে ১৭,৫৫২ কোটি টাকা যা নির্দেশ করে এবি ব্যাংকের প্রবৃদ্ধি (গ্রোথ) হয়েছে ১৪% হারে। ব্যাংকের ডিপোজিট বেড়ে দাঁড়িয়েছে ১৩,৯৯১ কোটি টাকায়, অর্থাত্ প্রবৃদ্ধির হার বিগত বছরের তুলনায় ২১ শতাংশ। ঋণ প্রদানের ক্ষেত্রেও এই প্রবৃদ্ধির হার ১১% যার আর্থিক মূল্যমান ১,১১৯ কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে গত ২০১২ সালে ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে ২১% যার আর্থিক মূল্যমান ১৬,৬১৫ কোটি টাকা।
ব্যাংকের চেয়ারম্যান এম. ওয়াহিদুল হক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সেলিম আহমেদসহ ব্যাংকের পরিচালকবৃন্দ, ব্যাংকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এম. ফজলুর রহমান। - প্রেস বিজ্ঞপ্তি
