রমজানে বিদ্যুত্ সাশ্রয়ী হওয়ার আহবান এফবিসিসিআই’র

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২০:০৫
আসন্ন রমজান মাসে সেহির, ইফতার ও তারাবি নামাজের কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা থাকায় এ মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুত্ ব্যবহারে যত্নবান ও সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন মার্কেট ও দোকান প্রথম দশ রোজা পর্যন্ত্ম রাত ৮টার মধ্যে দোকান বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ইফতার হতে তারাবির নামাজ পর্যন্ত্ম বাসা-বাড়ি, বেসরকারি অফিস, মার্কেট, শপিং মল ও দোকানগুলোতে এয়ারকন্ডিশন (এসি) ও এয়ারকুলার সীমিত ব্যবহার করতে এবং বিপণি বিতানগুলোতে আলোকসজ্জা না করার জন্য অনুরোধ জানিয়েছে এফবিসিসিআই।