ফোর্বস তালিকায় স্থান পাওয়া নতুন কিন্তু দুনিয়া কাঁপানো জনপ্রিয় সেলিব্রেটিদের ১০০ জনের তালিকার শীর্ষ ১৯ জনের মধ্যে ৮ জনই নারী। উসাইন বোল্ট ও ডেভিড গুয়েটামদেরকে যে তালিকায় স্থান দেয়া হয়েছে সেই তালিকায় জনপ্রিয়তার শীর্ষ অবস্থান দখল করা এমন তিনজন— সুজানা কলিন্স, এল জেমস এবং মিরান্ডা খের
সুজানা কলিন্স
২০১২ সালের মার্চে কলিন্সের লেখা গল্প দিয়ে চিত্রায়িত প্রথম চলচ্চিত্র মুক্তি পায়। ‘দ্যা হাঙ্গার গেমস সিরিজ’ কলিন্সকে নতুন পরিচয় এনে দেয়। গত বছর পর্যন্ত এই বইটির ২৭.৭ মিলিয়ন কপি বিক্রি হয়। কলিন্সের লেখা গল্পের উপর নির্ভর করে বর্তমানে তিনটি নতুন চলচ্চিত্র মুক্তি পাওয়ার পথে রয়েছে। ফোর্বস তালিকায় এই লেখিকার স্থান ৫ম।
এল জেমস
‘উইথ ফিফটি সেড্্স অফ গ্রে’ বইয়ের লেখিকা এল জেমস এর লেখা বই এখন পর্যন্ত সারাবিশ্বে ৭০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। তার প্রথম বইয়ের গল্প থেকে চলচ্চিত্র তৈরি করবেন স্যাম টেইলর জনসন। ফোর্বস তালিকায় এই লেখিকার স্থান ১২তম।
মিরান্ডা খের
ফোর্বস তালিকায় ১৩তম অবস্থান দখল করেছেন মিরান্ডা খের। ২০০৭ সালে গিসলে বাউন্ডচেনকে হারিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার ‘ভিক্টোরিয়ার সিক্রেট অ্যাঞ্জেল’ খেতাব পান। ২০০৯ সালে শুরু করা ‘কোরা অরগানিক’ এর মালিকও মিরান্ডা খের।
