আজকের রাশিফল

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২০:১৪
আজ ২৪ আষাঢ়, ১৪২০ বঙ্গাব্দ এবং ২৮ শাবান, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শনি। আপনার শুভসংখ্যা:২ ও ৮। শুভবার:শনি ও সোমবার। শুভরত্ন:নীলা ও চন্দ্রকান্ত মনি। প্রকৃতিগতভাবে আপনি:সিরিয়াস, চিন্তাশীল ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। নিজের মতে আপনি আপোষহীন। আপনি উষ্ণ হূদয়ের অধিকারী। অন্যের জন্য অনেক ত্যাগ স্বীকার করবেন। কিন্তু প্রতিদানে তেমন কিছু পাবেন না। মধ্য বয়সের আগে পর্যন্ত জীবনে অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। পারিবারিক দায়িত্বও অর্পিত হতে পারে। তবে দৃঢ়তা ও অধ্যবসায় দ্বারা আপনি সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবেন। অনেকটা নিয়তিনির্ভর হতে পারে আপনার জীবন। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:বিমানপোত ডিজাইনার কাউন্ট ভন জেপলিন, মার্কিন স্থপতি ফিলিপ জনসন, পদার্থবিদ ইগরটাম, জ্যোতিবসু, শিল্পী রফিকুন নবী, ড. আব্রাহাম ওয়াক্সম্যান । দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ নতুন প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। তথ্যগত বিভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। কেউ আজ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ দিনটি মিশ্র সম্ভাবনাময়, কেউ আজ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। দায়িত্ব পালন করা আজ কঠিন মনে হতে পারে। কর্মস্থলে কোনো ধরনের ঝামেলার সম্মুখীন হতে পারেন। কাজকর্মে কারো সহযোগিতা আশা করতে পারেন। প্রাপ্তি যোগ আছে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ পারিবারিক ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। অন্য কারো জন্য বিপদগ্রস্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পারিবারিক ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা হতে পারে। আজ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে যাওয়া ঠিক হবে না। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ কোনো সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। জনসম্পৃক্ত কাজে সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ নতুন বন্ধু লাভের যোগ আছে। কাজকর্মে বন্ধুদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যেতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তিবোধ করতে পারেন। মন দুশ্চিন্তা ও অবসাদগ্রস্ত হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বড় ধরনের লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। নতুন বিনিয়োগে কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। মানুষিক দুশ্চিন্তায় ভুগতে পারেন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ বিপরীত লিঙ্গের কারো সাথে মেলামেশায় সতর্ক থাকাই ভালো। অন্যকোনো ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। সমস্যার সমাধান করা আজ সহজ হবে। কারিগরি বিদ্যায় আপনার প্রতিভার পরিচয় দিতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ কারো অযাচিত সহানুভূতি পাবেন। কাজকর্মে অন্যের সহযোগিতা আশা করতে পারেন। কোনো সন্তানের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। রোমাঞ্চ শুভ নয়। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশংকা আছে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। চিন্তা-ভাবনা করে বিনিয়োগ করুন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সরকারি কর্মচারীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রু-মিত্র চিনে চলার চেষ্টা করুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। নতুন উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। হতাশা পরিহার করতে পারলে অবশ্যই সফল হবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।