এ দেশে আধুনিক শাস্ত্রীয় নৃত্যকে একটা আধৃনিক প্লাটফর্ম তৈরি করে তা তরুণদের ভেতরে ছড়িয়ে দেওয়ার কাজটি খুব নিখুঁতভাবে করে চলেছেন বরেণ্য নৃত্যশিল্পী লুবনা মরিয়ম। তার হাতে গড়া সংগঠন ‘সাধনা’ মাধমে এক ঝাক তরুণ শিল্পীরা নৃত্য নাট্য, বিভিন্ন উত্সব পার্বণে কোরিওগ্রাফিসহ দৃষ্টিনন্দন পরিবেশনায় মাত করেছেন অগণিত দর্শকদের। গুণী এই নৃত্যশিল্পী সাধনার প্রতিষ্ঠাতা লুবণা মরিয়মের আজ জন্মদিন। তার জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
