‘কাহোনা পেয়ার হ্যায়’খ্যাত বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন গতকাল মস্তিষ্কের অস্ত্রোপাচার করিয়েছেন। অস্ত্রোপাচার করার আগমুহূর্তে ঋত্বিক তার ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন। ঋত্বিকের বাবা রাকেশ রোশন বলেন, ‘গুরুতর কিছু নয়। ঋত্বিকের মগজ ও খুলির মাঝখানে রক্ত জমাট বেঁধেছে। এর জন্য প্রায়ই অসুস্থ হয়ে পড়ত ঋত্বিক। ডাক্তারের ভাষ্যে এই রোগের নাম ক্রনিক সাবডুরাল হেমাটোমা। ডাক্তার বলেছেন, সার্জারি করলে সব ঠিক হয়ে যাবে। চিন্তার কিছুই নেই। সবার দোয়া থাকলে ঋত্বিক খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।’ উল্লেখ্য, মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ঋত্বিকের এই অস্ত্রোপাচার করা হয়।
