মঙ্গলবার ৩২ বছরে পা দিলেন সুরেশ রায়না। ভারতীয় ব্যাটসম্যানকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন ক্রিকেট দুনিয়া। সেই সুরেশ রায়না জন্মদিনে ভাসলেন শুভেচ্ছার জোয়ারে। দেশের হয়ে ২২৬টি ওডিআই খেলেছেন এই ব্যাটসম্যান। দেশের জার্সিতে তাকে শেষ দেখা গিয়েছে গত জুলাইয়ে, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রায়না। সদ্য খেলেছেন রঞ্জি ট্রফিতে।
বিসিসিআইও টুইট করে রায়নাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘লাইভ অয়্যার’। রায়নার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি।
শচিন টেন্ডুলকার রায়নার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেন টুইটারে। এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
বীরেন্দ্র সেহবাগ অবশ্য তার চিরাচরিত ঢঙেই অন্যরকমভাবে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি গানের লাইন লিখে টুইট করেন, ‘র্যায়না বিতি যায়ে, শাম না আয়ে। এ রকমই হয় যখন রায়না ফুল ফর্মে ব্যাট করেন। শুভেচ্ছা।'
চেন্নাই সুপারকিংস চেন্নাই সুপারকিংস দলের সহ-অধিনায়ক রায়না। আইপিএস ফ্র্যাঞ্জাইজিও তাদের আদরের ‘চিন্না থালা’ কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
হরভজন সিং ভাজ্জিও চেন্নাই সুপারকিংস দলেরই সদস্য। তিনিও মজা করে রায়নাকে চিন্না থালা সম্বোধনেই শুভেচ্ছা জানান।
সদ্যই প্রকাশিত হয়েছে তার আত্মজীবনী। সেখান থেকে নিত্যনতুন ভারতীয় দলের অন্দরমহলের নানান মজার ঘটনা প্রকাশ পাচ্ছে। নার জন্মদিনের দিন তার সঙ্গে রায়নার ভারতীয় টেস্ট দলের জার্সিতে একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছাবার্তা পাঠান ভিভিএস লক্ষ্মণ।
ইত্তেফাক/বিএএ
