স্ট্যান্ডআপ কমেডি থেকে তারকা প্রতিষ্ঠা হলেও নিজেকে একজন পুরোদস্তুর অভিনেতা হিসেবেই ক্যারিয়ারের প্রোফাইলে রাখতে চান জামিল। তাই নিজের মতো করেই একটু একটু করে এগুচ্ছেন। এবারের ঈদে এরই ভেতরে বেশ কটি নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি দুটি বড় বাজেটের চলচ্চিত্রে কাজ করছেন। এ ছাড়া সর্বশেষ মীরাক্কেলের অতিথি তারাকা পারফর্মার হিসেবেও মাসকয়েক আগে পারফর্ম করে এলেন। এর পাশাপাশি ঈদে মুক্তি প্রাপ্ত মিশ্র অ্যালবাম ‘অমিয়সূধা’য় জামিলের গাওয়া একটি গানও রিলিজ পাবে খুব শিগগিরই। তাই সবমিলিয়ে কাজের ব্যস্ততায় যাবে এবারে জামিলের ঈদ।
