টয়লেট টিস্যুর মতো একটি অত্যাবশ্যকীয় পণ্যের সাথে আমাদের অনেকেরই হয়তো কমবেশি পরিচয় আছে। যদিও সচরাচর আমরা যে ধরনের টয়লেট টিস্যু দেখে অভ্যস্ত তার চাইতে কয়েকশ গুণ বড় একখানা টয়লেট টিস্যু তৈরি করেই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে বিশ্বখ্যাত প্রসাধনী নির্মাতা প্রতিষ্ঠান প্রক্টর এন্ড গ্যাম্বেল। সম্প্রতি আমেরিকার জাতীয় টয়লেট পেপার ডে উদযাপনের অংশ হিসেবে প্রক্টর এন্ড গ্যাম্বের পেপার প্রোডাক্টস কোম্পানি আমেরিকার মিসৌরিতে অবস্থিত তাদের কারখানায় তৈরি এই বৃহদায়তন টয়লেট পেপারটি প্রদর্শন করে। আর সাধারণ টয়লেট পেপারের মতো একই উপকরণে তৈরি রেকর্ড সৃষ্টিকারী চারমিন ব্র্যান্ডের এই টয়লেট টিস্যুটির পরিধি ছিল ৯.৭৩ ফুট এবং উচ্চতা ছিল ৮.৪৯ ফুট।
