এই দিনে

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২০:৫৪
১৪৯৭ ভাস্কো দ্য গামার লিসবন হতে ভারত অভিমুখে অভিযাত্রা শুরু। ১৮৫৭ ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনের জন্ম। ১৮৭৭ বাংলা সংবাদপত্রের অন্যতম পুরোধা জন ক্লাক মার্শম্যানের মৃত্যু। ১৯৯৭ বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের মৃত্যু। ১৯১৪ বিশিষ্ট ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা এবং পশ্চিমবঙ্গের নবম মূখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্ম। ১৯৭০ আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। ১৯৭২ ভারতের জনপ্রিয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির জন্ম। ২০০৬ দীর্ঘ ৪৪ বছর পর ভারত-চীন বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নাথুলা পাস সীমান্তপথটি খুলে দেয় ভারত।