আজকের অনুষ্ঠান

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:১৭
ইয়ুথ ফোরাম : নির্দলীয় সরকারের পক্ষে জনতার রায় শীর্ষক মতবিনিময় সভা, বিকাল ৪টা, জাতীয় প্রেসক্লাব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদ : দুই দফা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা, বেলা ১১টা, আইডিইবি ভবন থেকে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম : বাজেট বিষয়ে গণমাধ্যম ও পেশাজীবীদের সাথে সংলাপ, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি। জাতীয় প্রতিবন্ধী ফোরাম : মতবিনিময় সভা, সকাল সাড়ে ৯টা, বিয়াম ফাউন্ডেশনের ৫ম তলা। তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি : ছয় দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বেলা ১১টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। ছাত্র ফেডারেশন : ছাত্র সমাবেশ, দুপুর ১২টা, ঢাবির অপরাজেয় বাংলায়। চলচ্চিত্র সংসদ : চলচ্চিত্র শিল্পের সংকট ‘উত্তরণের পথ’ শীর্ষক সেমিনার, বিকাল ৫টা, এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তন।