শাহজাদপুরে শাপলা পাতা মাছ লক্ষাধিক টাকায় বিক্রি

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩২
গত শনিবার শাহজাদপুরের গোহালা নদীর রাউতারা কুঠিরপাড়ায় কার্তিক হালদারের জালে প্রায় ১০ মণ ওজনের একটি সাকোচ (শাপলা পাতা) মাছ ধরা পড়েছে। এটাকে শাহজাদপুর কাপড় হাটের খোলা জায়গায় রাখা হলে শত শত উত্সুক জনতা ভিড় জমায়। মাছটি বিক্রির জন্য মাইকিং করা হয়। পরে মাছটিকে কেটে ৩০০ টাকা কেজি হিসেবে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।