সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৫
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন মায়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে সন্তানরা সুশিক্ষিত হয় না এ কারণে মহিলাদের জন্য একটি কলেজ নগরকান্দায় প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন, জীবনের শেষদিন পর্যন্ত জনগণের সেবা করে যাব। সংসদ উপনেতা শনিবার নগরকান্দা উপজেলার ৫শ’ আসনবিশিষ্ট অডিটোরিয়াম ও মাল্টিপারপাস হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ সচিব মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আয়মন আকবর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। পরে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন নার্সারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।