চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি হলো- আহবায়ক এসএম হাবিবুর রহমান (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক চাটমোহর বার্তা), যুগ্ম আহবায়ক ডাঃ অঞ্জন ভট্টাচার্য ও এমএ বারী, সদস্য হেলালুর রহমান জুয়েল ও রকিবুর রহমান টুকুন। এর আগে সাধারণ সভায় প্রেসক্লাবের সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন ডাঃ অঞ্জন ভট্টাচার্য, এসএম হাবিবুর রহমান, এমএস আলম বাবলু, মোঃ ইশারত আলী, এমএ বারী, শফিকুল ইসলাম বাচ্চু, সালাহউদ্দিন খান সোহেল, মোঃ জাহাঙ্গীর মধু প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রকিবুর রহমান টুকুন।
