ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৬
ফুলবাড়ীয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনকে (৬০) জবাই করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত কবির হোসেন স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ীয়া পৌরসভার জোরবাড়ীয়ার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেনের সাথে জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। শুক্রবার বিকালে দেলোয়ার পৌর সদর থেকে বাড়ি যাওয়ার পথিমধ্যে তার ভাতিজা কবির হোসেন এলোপাতাড়ি কুপিয়ে করে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত দেলোয়ারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার বিকালে চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু হয়।