নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ এমআর রোধ প্রকল্পের উঠান বৈঠক পরিদর্শন করেছেন নেদারল্যান্ড এ্যাম্বাসীর ফার্স্ট সেক্রেটারী কেলে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের আয়োজনে নেদারল্যান্ড এ্যাম্বাসী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার দুপুরে ১৫ জন নারীর উপস্থিতিতে নড়াইল সদর উপজেলার দত্তপাড়া এলাকায় অনুষ্ঠিত উঠন বৈঠকে নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ এমআর রোধে করণীয় বিষয়ে নারীদের প্রশিক্ষণ দেয়া হয়। এসময় নেদারল্যান্ড এ্যাম্বাসীর ফার্স্ট এ্যাডভাইজার মুশফিকা, সুশীলনের পরিচালক মোস্তফা নুরুজ্জামন, মেরী স্টোপসের পরিচালক গোলাম রসুল উপস্থিত ছিলেন।
