কাদিরজঙ্গল ইউপির নির্বাচন আজ

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৭
করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার গত ২২ মে এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনসুর হাবিব কাজলের মৃত্যু হলে এই পদটি শূন্য হয়। চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, আহসান হাবীব, হাজী রুকনউদ্দিন ও ফজলুর রহমান। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২৮০ ও ভোট কেন্দ্র ১০টি।