বগুড়ার সারিয়াকান্দির সুজালের পাড়া চরের শ্বশুর বাড়িতে শহিদ শেখ (৩৯) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। সে চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুল তাইড় চরের মৃত আনিছার রহমান শেখের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ শুক্রবার গভীর রাতে শ্বশুর বাড়ি এসে রাতের খাওয়া শেষ করে ২য় স্ত্রী তাহমিনার সাথে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় হত্যাকারীরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে শহীদকে গলা কেটে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
