সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২১:৩৯
কুমিল্লায় বৃক্ষ মেলা উদ্বোধন সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা\ শনিবার উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি ও পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জাহান। রায়পুরে ওয়েবপোর্টাল রিফ্রেশার প্রশিক্ষণ রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ শনিবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউজার সিকিউরিটি ওয়েবপোর্টাল রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে কোর্স সমন্বয় করেন মোঃ আসাদুজ্জামান আসাদ ও প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারি প্রোগ্রামার মোঃ মাসুদুর রহমান। নগরকান্দায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করেছে তাহিমদা এন্ড সৈয়দ ইউনুস ফাউন্ডেশন। শনিবার উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মুহম্মাদ ইউনুস। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়া। চান্দিনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সদরে অবস্থিত প্রাচীন বিদ্যাপীঠ চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন ও অষ্টম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। শাহজাদপুরে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ শাহজাদপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ সালের এস.এস.সি ব্যাচের শিকড় নামের বন্ধু সংগঠন শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে ৮ জন বিদায়ী শিক্ষক ও ৬৯ জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনার আয়োজন করে। প্রকৌশলী আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন। বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম সাকলায়েন, প্রফেসর আব্দুল আজিজ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ইছা আক্তার প্রমুখ। মন্দির ভিত্তিক বিদ্যালয়ে তিলোত্তমা শ্রেষ্ঠ শিক্ষিকা ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকের মন্ডলীভোগ মন্দির ভিত্তিক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তিলোত্তমা দেবনাথ ২০১২-১৩ শিক্ষাবর্ষে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। গত ২৬ জুন সুনামগঞ্জের জগেজ্যাতি পাঠাগারে অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে সহকারী জেলা প্রশাসক (শিক্ষা) শাফায়েত মাহবুব চৌধুরী তাকে এ ঘোষণা দেন। বর্তমানে তিনি স্কুল ওয়াই কিন্ডারগার্টেনের শিক্ষিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফুলবাড়ির খয়েরবাড়ি ইউপির বাজেট ঘোষণা ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ফুলবাড়ি উপজেলার ৫নং খয়েরবাড়ি ইউনিয়নের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় ধরা হয়েছে ৯৯ লাখ ৫৬ হাজার ৮৫০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ১৪ হাজার ৩০০ টাকা। ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সের সভাকক্ষে শনিবার ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী বাজেট ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষ মেলা শুরু ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। শুক্রবার জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হেলালউদ্দিন, উপজেলা চেয়ারম্যান বশিরউল্লাহ জরু, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম। মেহেরপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী । কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের কার্যনির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রসুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ আলী। লোহাগাড়া কলেজে নবীন বরণ ও সংবর্ধনা লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরস্থ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও বি.বি.এ (অনার্স) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং কলেজ গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব শফিক উদ্দিন শিক্ষা ও সমাজ সেবায় ইউনেস্কো এওয়ার্ড অর্জন করায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। শনিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী। সেনবাগে ফলদ বৃক্ষমেলা শুরু সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ গতকাল রবিবার থেকে শুরু হয়েছে নোয়াখালীর সেনবাগে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা। উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে এ মেলা উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হোসেন ছিদ্দিক। সদরপুরে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া পালন সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ সদরপুর উপজেলার পদ্মাচরাঞ্চলের চরনাছিরপুর ইউনিয়নের হাফেজকান্দি গ্রামে অক্সফ্যাম ও একেকের উদ্যোগে শনিবার দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত এনজিওর সার্বিক পরিচালনায় চরনাছিরপুর ইউনিয়নের গ্রাম উন্নয়ন সংগঠন (সিবিএ) আয়োজনে উক্ত মহড়া পালন করা হয়। মহড়ায় প্রায় শতাধিক নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশগ্রহণ করে। কটিয়াদীতে আওয়ামী লীগের অফিস উদ্বোধন কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম বাজারে আওয়ামী লীগের অফিস রবিবার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার এম,এম মান্নান। এ উপলক্ষে অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। হোসেনপুরে মত্স্য অফিসারের মতবিনিময় হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলার সাংবাদিকদের সাথে গতকাল রবিবার উপজেলা মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো:লুত্ফর রহমান মোল্লা মতবিনিময় সভা করেছে। জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মত্স্য অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মিছবাহ উদ্দিন মানিক, যুগ্মসাধারণ সম্পাদক ও সাপ্তাহিক হোসেনপুর বার্তা পত্রিকার বার্তা সম্পাদক উজ্জল কুমার সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো:খায়রুল ইসলাম, সাংবাদিক মো:শামসুল হক, ওমর ফারুক জনি প্রমুখ। মুকসুদপুরে বৃক্ষমেলা উদ্বোধন মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা\ মুকসুদপুরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার উপজেলা চত্বরে তিনদিনব্যাপী এ বৃক্ষমেলা উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল । এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রানী দুর্গা বিশ্বাস, কৃষি কর্মকর্তা ড. মোশারফ হোসেন প্রমুখ । মাদারীপুরে মতবিনিময় সভা মাদারীপুর প্রতিনিধি\ জাতীয় মত্স্য সপ্তাহ পালনের অন্যতম কর্মসূচি হিসেবে মত্স্য কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে রবিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মত্স্য কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মত্স্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মত্স্য কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী, মত্স্য কর্মকর্তা উত্তম কুমার প্রমুখ। কর্মচারী, ইউনিয়ন পরিষদ সচিবসহ মোট ৪০ জন প্রশিক্ষণে অংশ নেন। কাহালুুতে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন কাহালু (বগুড়া) সংবাদদাতা\ গতকাল রবিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। এ সময় কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, কাহালু পৌর মেয়র হেলালউদ্দিন কবিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, উপজেলা কৃষি অফিসার ঝরনা বেগম উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় মতবিনিময় সভা চুয়াডাঙ্গা প্রতিনিধি\ জাতীয় মত্স্য সপ্তাহ-২০১৩ উপলক্ষে চুয়াডাঙ্গায় গণমাধ্যম কর্মীদের সাথে মত্স্য সেক্টরের অবদান বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। জেলা মত্স্য কর্মকর্তা মো. বজলুর রশীদের সভাপতিত্বে আজ রবিবার সকাল ১১টায় মত্স্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা অংশ নেন। মনোহরগঞ্জে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল রবিবার মনোহরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনসুর আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারোয়ার। ফুলবাড়িতে ছাত্রলীগের নবীন বরণ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজে ছাত্রলীগের উদ্যোগে শনিবার নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি খাজা মঈনুদ্দিন।