আম্পায়ার্স হকি

আব্দুল মালেক চুন্নু দল চ্যাম্পিয়ন

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২২:১৭
আব্দুল মালেক চুন্নু হকি ফাইভ দল ওয়ালটন এলইডি টেলিভিশন আম্পায়ার্স ফাইভ এ সাইড হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দলটি ৮-৭ গোলে আতাউল হক মল্লিক হকি ফাইভ দলকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন দলকে একটি এলসিডি টেলিভিশন দেয় ওয়ালটন। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আব্দুল মালেক চুন্নু হকি দলের সেলিম লাকী। সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ হতে একটি মোবাইল সেট দেয়া হয়। সর্বোচ্চ গোলদাতা হিসেবে একটি মোবাইল সেট পুরস্কার হিসেবে পান আব্দুল মালেক চুন্নু হকি দলের খেলোয়াড় মামুন মর্তুজা। খবর বিজ্ঞপ্তির