পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।
সকল মসজিদে একই পদ্ধতিতে
তারাবীহ নামাজ পড়ার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন পবিত্র রমজানের খতম তারাবীহ পড়ার সময় দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে। দেশের সকল মসজিদে খতম তারাবীহতে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র লাইলাতুল ক্বদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানানো হচ্ছে।
