গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৮ দল সমর্থিত প্রার্থী বিজয়ী হলেও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে দুই বড় জোটের প্রার্থীরা মিশ্র ফল করেছে। জাতীয় রাজনীতির চেয়ে এক্ষেত্রে স্থানীয় উন্নয়ন, ব্যক্তি ইমেজ বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। নির্বাচিত কাউন্সিলররা জানিয়েছেন, তারা করপোরেশন এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন।
নির্বাচনে ৫৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৫৫ জন। ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২৮ জন প্রার্থী। ৫৭ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের পদে বিজয়ীদের মধ্যে ২৯ জন আওয়ামী লীগ সমর্থিত এবং ২৩ জন বিএনপি সমর্থিত প্রার্থী রয়েছেন। এছাড়া দুই জন জাতীয় পার্টি (এ) ও তিন জন স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হয়েছেন।
গতকাল রবিবার দুপুরে রিটার্নিং অফিসার মতিয়ার রহমান মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় প্রার্থীগণ/তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদের মধ্যে রয়েছেন দুই নং ওয়ার্ডে মো. সোলায়মান মিয়া, তিন নং ওয়ার্ডে সাইজউদ্দিন মোল্লা, চার নং ওয়ার্ডে এটিএম মফিজ উদ্দিন, ছয় নং ওয়ার্ডে মো. গিয়াস উদ্দিন মোল্লা, আট নং ওয়ার্ডে সেলিম রহমান, নয় নং ওয়ার্ডে শফিকুল আমিন, ১০নং ওয়ার্ডে খলিলুর রহমান, ১৩নং ওয়ার্ডে খোরশেদ আলম সরকার, ১৮নং ওয়ার্ডে ছফর আলী, ২১নং ওয়ার্ডে ফারুক আহাম্মেদ, ২৫নং ওয়ার্ডে শওকত আলম, ২৭নং ওয়ার্ডে জাবেদ আলী, ৩০নং ওয়ার্ডে জান্নাতুর রহমান, ৩২ নং ওয়ার্ডে মোঃ আলী, ৩৫ নং ওয়ার্ডে আব্দুল্লা আল মামুন, ৩৬ নং ওয়ার্ডে সানোয়ারুল রহমান, ৩৮ নং ওয়ার্ডে জিল্লুর রহমান, ৩৯ নং ওয়ার্ডে মাসাদুল হাসান বিল্লাল, ৪০ নং ওয়ার্ডে আজিজুর রহমান শিরিষ, ৪১ নং ওয়ার্ডে বজলুর রহমান বাছির, ৪৩ নং ওয়ার্ডে আসাদুর রহমান কিরন, ৪৪ নং ওয়ার্ডে মাজাহারুল ইলাম, ৪৫ নং ওয়ার্ডে শাহ আলম রিপন, ৪৬ নং ওয়ার্ডে নুরুল ইসলাম, ৪৭ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন, ৫০ নং ওয়ার্ডে কাজী আবু বকর সিদ্দিক, ৫১ নং ওয়ার্ডে মজিবুর রহমান, ৫৬ নং ওয়ার্ডে আবুল হোসেন, ৫৭ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন সরকার।
নির্বাচনের বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলররা হলেন এক নং ওয়ার্ডে আঃ সালাম আহমেদ আব্বাস, পাঁচ নং ওয়ার্ডে দবির উদ্দিন আহমেদ, ১১ নং ওয়ার্ডে আজহারুল ইসলাম মোল্লা, ১৫ নং ওয়ার্ডে ফয়সাল আহমেদ সরকার, ১৬ নং ওয়ার্ডে মুছলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭ নং ওয়ার্ডে মেহেদী হাসান ফারুক, ১৯ নং ওয়ার্ডে তানভির আহমেদ, ২০ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ২২ নং ওয়ার্ডে ছবদের হাসান, ২৩ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ২৪ নং ওয়ার্ডে মাহবুবুর রশিদ খান, ২৬ নং ওয়ার্ডে হান্নান মিয়া হান্নু, ২৮ নং ওয়ার্ডে হাসান আজমল ভূঞা, ২৯ নং ওয়ার্ডে খায়রুল আলম, ৩৩ নং ওয়ার্ডে মিজানুর রহমান, ৩৪ নং ওয়ার্ডে মাহফুজুর রহমান, ৩৭ নং ওয়ার্ডে ফজলুল হক চৌধুরী , ৪২ নং ওয়ার্ডে সুলতান উদ্দিন আহমেদ, ৪৮ নং ওয়ার্ডে শফিউদ্দিন, ৫২ নং ওয়ার্ডে আতাউর রহমান, ৫৩ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৫৪ নং ওয়ার্ডে শেখ আব্দুল আলেক, ৫৫ নং ওয়ার্ডে সেলিম রহমান।
জাতীয় পার্টি সমর্থিত বিজয়ী কাউন্সিলররা হলেন সাত নং ওয়ার্ডে হুমায়ুন কবির ও ৪৯ নং ওয়ার্ডে মোঃ বাদল। স্বতন্ত্র বিজয়ী কাউন্সিলররা হলেন ১৪ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হাবিব, ৩১ নং ওয়ার্ডে মোঃ রফিকুজ্জামান ও ৩০ নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন।
সংরক্ষিত নারী কাউন্সিলর
অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী ১৯ জনের মধ্যে আট জন আওয়ামী লীগ, ছয় জন বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র চার জন, জাতীয় পার্টি একজন প্রার্থীও বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন এক নং ওয়ার্ডে পারভীন আক্তার, দুই নং ওয়ার্ডে মাহমাদু আলম, তিন নং ওয়ার্ডে শিরিন চাকলাদার, চার নং ওয়ার্ডে শাহনাজ পারভীন, পাঁচ নং ওয়ার্ডে বকুল আক্তার, ছয় নং ওয়ার্ডে আমেনা খাতুন, সাত নং ওয়ার্ডে পারভীন আক্তার, আট নং ওয়ার্ডে আঞ্জুমান আরা, নয় নং ওয়ার্ডে খন্দকার নুরুন্নাহার, ১০ নং ওয়ার্ডে আয়েশা আক্তার, ১১ নং ওয়ার্ডে ছালেমা খাতুন, ১২ নং ওয়ার্ডে রিনা আক্তার, ১৩ নং ওয়ার্ডে শিরিন আক্তার, ১৪ নং ওয়ার্ডে হোসনে আরা সিদ্দিকা, ১৫ নং ওয়ার্ডে ছাহেরা আক্তার মৌসুমী, ১৬ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ, ১৭ নং ওয়ার্ডে নাসরিন আক্তার, ১৮ নং ওয়ার্ডে কেয়ার শারমীন ও ১৯ নং ওয়ার্ডে রাখী সরকার।
