মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:২৭
মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের নেতা মাসুদুর রহমান মাসুদ রানা (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলা ছাত্রদলের নেতা হাসান সিদ্দিকী (২৩)। গতকাল রবিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার মির্জাপুর বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত মাসুদ রানার পিতার নাম আব্দুল মালেক। বাড়ি ইচাইল গ্রামে। তিনি উপজেলার ভাদগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি ও থানা যুবদলের সদস্য এবং হাসান সিদ্দিকীর বাড়ি গোড়াইল গ্রামে এবং তিনি টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ছয়টার দিকে তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বিশ্ব রোড এলাকায় যাচ্ছিলেন। পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আশংকাজনক অবস্থায় তাদের কুমুদিনী হাসপাতালে আনার পর মাসুদ রানা মারা যান এবং হাসানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে।