বরিশাল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ০৭ জুলাই ২০১৩, ২৩:২৯
প্রেম ঘটিত ঘটনার জেরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈকত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীর সাথে কথা বলতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে সৈকতকে লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা মেসে রান্নার জন্য রাখা কাঠ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পাল্টা ধাওয়া করে। দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শিক্ষকদের মধ্যস্থতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ত্যাগ করে পলিটেকনিকে ফিরে যায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সৈকত প্রায়ই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আড্ডা দেয় এবং ছাত্রীদের উত্ত্যক্ত করে। তাকে বার বার নিষেধ করা হলেও কর্নপাত করেনি। সৈকত অভিযোগ অস্বীকার করে জানায় তিনি দরকারী কাজে এক পরিচিত ছাত্রীর নিটক গিয়েছিলেন।