সিলেটের গোলাপগঞ্জে টয়লেটের সেফটি ট্যাংকে পড়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের মালিক মিয়ার ছেলে আইনুল ইসলাম (২০) ও অলি আহমদের ছেলে হেলাল আহমদ (২৫)।
জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে আইনুল ইসলামের মোবাইল ফোন সেফটি ট্যাংকের ভিতর পড়ে যায়। পরে আইনুল ও হেলাল মোবাইল ফোন তুলতে গিয়ে নিজেরাও ট্যাংকিতে পড়ে গেলে বিষাক্ত গ্যাসে অল্প সময়ের মধ্যেই মারা যায়। পরে পরিবারের লোকজন তাদের লাশ উদ্ধার করে।
