জোকস

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২০:০৫
 :বলতো, গরিলার নাকের ফুটো বড় বড় কেন? :কারণ তার আঙ্গুলগুলোও বেশ মোটা মোটা!  রোগী :ডাক্তার সাহেব, আমাকে বাঁচান! আমি ভয়াবহ ইনসমনিয়ায় আক্রান্ত। ডাক্তার :কেমন? রোগী :যদি কখনো রাতে ঘুম এসেও যায়, স্বপ্নে দেখি, আমি জেগে আছি!  রোগী :ডাক্তার সাহেব, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘণ্টা আমার মাথা ব্যথা করে। সমাধান কি, বলুন তো? ডাক্তার :এক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন!  একজন উঠতি চিত্রনায়ক কিছু ঝামেলার কারণে বাড়িভাড়া সময়মতো দিতে পারেননি। কিন্তু এই প্রসঙ্গে নিজের দায় সরাসরি স্বীকার না করে তিনি তার বাড়িওয়ালাকে উল্টো সান্ত্বনা দিতে লাগলেন এই বলে যে, ‘আমার মৃত্যুর পর আপনার বাড়ি তো বিখ্যাত হয়ে যাবে। লোকজন বাড়ির পাশ দিয়ে যাবে আর বলবে, ‘এই বাড়িতে একজন বিখ্যাত চিত্রনায়ক বসবাস করত।’ বাড়িওয়ালা :আগামীকালকের মধ্যে আপনি যদি আমার বাড়ির ভাড়া না পরিশোধ করেন, তাহলে লোকজন পরশুই এ কথা বলার সুযোগ পাবে!