যে প্রায়ই অবান্তর কথা বলে, প্রয়োজনের সময় তার যথার্থ মূল্যবান কথায়ও বিন্দুমাত্র মূল্য থাকে না। - জন স্মিথ
অপ্রয়োজনীয় কথা বলার চাইতে চুপ করে থাকা ভালো। - দিনাহ ফ্রেইক
কথা বেশি বলে বলেই যে সে বেশি জানে এ ধারণা ভুল। - ও হেনরি
কথা মার্জিতভাবে বলতে জানলে তা অপ্রিয় হলেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে না। - ইয়ং
কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে। - রবীন্দ্রনাথ ঠাকুর
