লাহোরে বিস্ফোরণে নিহত ৫

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৩৬
পাকিস্তানের লাহোর শহরে এক বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন। আহতদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে লাহোরের ব্যস্ত রেস্তোরাঁ এলাকা আনারকলিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ডন ডটকম।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। পাকিস্তানের অন্যান্য শহরগুলোতে নিয়মিত বোমা হামলার ঘটনা ঘটলেও পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোর অপেক্ষাকৃত নিরাপদ ছিল। গত চার বছরে শহরটিতে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। পাকিস্তানের ক্ষমতায় পাঞ্জাবভিত্তিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সরকারে এক মাস পূর্তির দিনটিতেই বিস্ফোরণটি ঘটানো হল। হামলার দিনটি পরিকল্পনা করেই ঠিক করা হয়েছে বলে মনে করছেন পাকিস্তানের পর্যবেক্ষকরা।