উখিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসভবনে দুর্বৃত্তদের গুলি

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪২
উখিয়া উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক চৌধুরীর বাস ভবনে দুর্বৃত্তরা ককটেল ও গুলি ছুঁড়েছে। গতকাল সোমবার ভোরে ১০/১২ জনের সশস্ত্র দুর্বৃত্তদের ছুঁড়ে মারা ককটেল ও গুলি বর্ষণে ঝাঁঝরা হয়ে গেছে বাস ভবনের দরজা জানালা। উখিয়া থানায় মামলা হয়েছে। থানা ও পারিবারিক সূত্র জানায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরীর বাড়ি থেকে আরকান সড়ক পর্যন্ত আঞ্চলিক সড়কের উভয় পাশে রোপিত বিভিন্ন প্রকার গাছ স্থানীয় মসজিদে দান করার ঘটনা নিয়ে এলাকার কতিপয় দুর্বৃত্ত ইতিপূর্বে মোবাইল ফোনে তাকেসহ ৩ জনকে প্রাণনাশের হুমকি দেয়।