ইংল্যান্ডকে টপকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। গত সোমবার প্রকাশ করা হয় আইসিসির নতুন টেস্ট র্যাংকিং। প্রকাশিত সেই র্যাংকিং-এ শীর্ষস্থান দখল করে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও ইংল্যান্ড। আর আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ।
২০১২ সাল শেষে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ও তৃতীয়স্থানে ছিল যথাক্রমে ইংল্যান্ড ও ভারত। র্যাংকিং-এর ঐ অবস্থানে থেকেই চলতি বছর পাঁচটি টেস্ট ম্যাচে অংশ নেয় ইংল্যান্ড। আর চরাটি ম্যাচ খেলে ভারত। পাঁচটির মধ্যে তিনটিতে ড্র ও দুটি ম্যাচে জয়লাভ করে ইংল্যান্ড। আর চার ম্যাচের সবগুলোতেই শতভাগ সাফল্য পায় ভারত। বড় ফরম্যাটে দু’দলের অমন পারফরম্যান্সের প্রভাবটা পড়েছে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে। দ্বিতীয়স্থানে থেকে বছর শুরু করে তৃতীয়স্থানে নেমে যেতে হলো ইংল্যান্ডকে। আর তৃতীয়স্থানে থেকে বছর শুরু করে দ্বিতীয়স্থানে উঠে আসলো ভারত। বর্তমানে ১১৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। আর ৪ রেটিং কম নিয়ে তৃতীয়স্থানে থাকলো ইংলিশরা। ভারত ও ইংল্যান্ডের মত চলতি বছর টেস্ট ম্যাচ খেলেছে বর্তমানে র্যাংকিং-এর শীর্ষে থাকা দল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচে অংশ নিয়ে সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছে প্রোটিয়াসরা। ফলে শীর্ষস্থানের জায়গাটি বেশ শক্তপোক্তই করেছে তারা। ১৩৫ রেটিং নিয়ে টেস্টের এক নম্বর দল এখন দক্ষিণ আফ্রিকা। আর টেস্ট র্যাংকিংয়ের চতুর্থ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও নিউজিল্যান্ড। মাত্র ১০ রেটিং নিয়ে আগের স্থান অর্থাত্ নবম স্থানেই রয়েছে বাংলাদেশ। -বাসস
আইসিসি টেস্ট র্যাংকিং
র্যাংকিং দল ম্যাচ পয়েন্ট রেটিং
১. দক্ষিণ আফ্রিকা ২৪ ৩২৪০ ১৩৫
২. ভারত ৩০ ৩৪৭৩ ১১৬
৩. ইংল্যান্ড ৩২ ৩৫৭৭ ১১২
৪. অস্ট্রেলিয়া ২৭ ২৮৪৬ ১০৫
৫. পাকিস্তান ১৯ ১৯৪৭ ১০২
৬. ওয়েস্ট ইন্ডিজ ২২ ২১৬৮ ৯৯
৭. শ্রীলংকা ২৬ ২২৯৫ ৮৮
৮. নিউজিল্যান্ড ২৭ ২১২৬ ৭৯
৯. বাংলাদেশ ১৩ ১৩৪ ১০৮
