মহিলা ফুটবলকে দুই কোটি টাকা দিচ্ছে প্লান বাংলাদেশ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৩
মহিলা ফুটবলে উন্নয়নে প্লান বাংলাদেশকে পাশে পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা কমিটি। সারা দেশের প্রতিভা অন্তেষণ কর্মসূচী পরিচালনায় আড়াই লাখ ডলার, মানে প্রায় দুই কোটি টাকা দিচ্ছে বিদেশি এই এনজিওটি। আগামী ১৮ জুলাই বাফুফের মহিলা কমিটির সঙ্গে তারা এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করবে, জানিয়েছেন বাফুফের মহিলা কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন, ‘প্লানের অর্থ দিয়ে আগামী সেপ্টম্বরে সারা দেশে শুরু হবে মহিলা ফুটবলার বাছাই প্রক্রিয়া। জেলা পর্যায়ের বাছাই শেষে বিভাগী পর্যায়ে চলবে একমাসের ট্রেনিং ক্যাম্প। বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্টের মধ্যদিয়ে শেষ হবে এই কার্যক্রম। যা চলবে তিন বছরব্যাপী জানান।’ তৃণমূল থেকে বাছাই করা ফুটবলার নিয়ে আগামী বছর ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৪ চ্যাম্পিয়নশীপ করতে চাইছে বাফুফের মহিলা কমিটি। এই টুর্নামেন্টেসহ বিভিন্ন টুর্নামেন্টেও নাকি মহিলা কমিটির পাশে থাকার আশ্বাস দিচ্ছে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করা সংগঠনটি।