জাতীয় জাদুঘরের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৫
জাতীয় জাদুঘরের চারটি কিউরেটরিয়াল বিভাগের নিদর্শনের বিশেষ প্রদর্শনী এবং শুভেচ্ছা স্মারক বিপণি উদ্বোধনের মাধ্যমে সোমবার দুইদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। জাতীয় জাদুঘর শততম বার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষ দুই বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। রাষ্ট্রপতি মাসব্যাপী বিশেষ প্রদর্শনীর শুভ উদ্বোধনসহ স্মারক মুদ্রা, নোট এবং ডাকটিকেট প্রকাশ করেন। এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকারও মোড়ক উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস, এসডিসি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি এম. আজিজুর রহমান। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল আলাম আজাদ।