গত ৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দীর্ঘ প্রতিক্ষিত ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন শাকিব খান নিজেই। বছরের শুরুর দিকেই ফিল্ম ক্লাব বছরের আলোচিত তারকাদের সম্মাননা প্রদানের কথা ঘোষণা করেন। এরপর দীর্ঘদিন স্পন্সর জটিলতার কারণে তা থমকে যায়। অত:পর শাকিব খানের উদ্যোগে এই আওয়ার্ড অনুষ্ঠান আবারো প্রাণ ফিরে পায়। তাই রবিবার ফিল্ম ক্লাবের মূল পারফর্মেন্স ও অন্যতম চমক ছিল শাকিব-অপু বিশ্বাসের চমক লাগানো পারফর্মেন্স। উল্লেখ্য, দীর্ঘদিনের মনোমালিন্য কাটিয়ে অপু বিশ্বাস শাকিব খানের ভেতরে যে দূরত্ব তৈরি হয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমে তার অবসান ঘটে। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘শাকিবের সাথে আমাদের জুটিটা কিন্তু আমরা নিজেরা তৈরি করিনি। এটা দর্শকেরাই তৈরি করে দিয়েছে। তাই এই জুটি সহজে ভাঙবার নয়। তবে আমরা দু’জনই একসাথে অনেকদিন পর কোন ইভেন্টে পারফর্ম করলাম।
