জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে সোমবার জাতীয় সংসদ ভবন লেকে মত্স্য অধিদফতরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসাবে মাছের পোনা অবমুক্ত করেন।
স্পিকার বলেন, মাছের উত্পাদন বৃদ্ধি করতে পারলে দেশের খাদ্য ও পুষ্টি সমস্যা কমে যাবে। সংসদের লেক শুধুমাত্র সৌন্দর্য বর্ধনে ব্যবহার হচ্ছে না পাশাপাশি মাছ চাষেও ব্যবহূত হচ্ছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যে কেউ এ লেকে মাছ শিকার করতে পারেন।
সংসদ ভবন লেকে চার প্রজাতির ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, প্রতিমন্ত্রী মো. আবদুল হাই, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সভাপতি মো. আবদুছ ছাত্তার, বেগম নূর আফরোজ আলী এমপি, আশরাফুন্নেছা মোশাররফ এমপি উপস্থিত ছিলেন।
