গুইমারায় জিপিএ-৫ প্রাপ্তদের সেনাবাহিনীর সংবর্ধনা

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:০৯
জেলার গুইমারা সেনা রিজিয়নে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে এলাকার জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত রবিবার গুইমারা রিজিয়ন সদর দপ্তরে প্রধান অতিথি গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম মোল্লা জিপিএ-৫ প্রাপ্ত ৩২ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে জোন অধিনায়ক লে. কর্নেল নাজিম খান, জোন উপ-অধিনায়ক মেজর শফিউল আলম, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর হাসান আরাফাত, মেজর আহসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী ও গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি আবদুল আলী উপস্থিত ছিলেন।