নেত্রকোনা-পূর্বধলা সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:০৯
বর্তমান সরকারের প্রায় পাঁচ বছর শেষ হতে চললেও নেত্রকোনার পূর্বধলা-নেত্রকোনা সড়কটির সংস্কার কাজ আজো হয়নি। রাস্তাটি সংস্কার না হওয়ায় জনগণের দুর্ভোগ দিন দিন বাড়ছে। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনায় যাত্রীরা হতাহত হচ্ছে। খানাখন্দকে ভরা রাস্তায় মহিলা, শিশু ও বৃদ্ধদের চলাচলে বেশি অসুবিধা হচ্ছে। এসব কারণে জনসাধারণের মাঝে ক্ষোভ বাড়ছে। নেত্রকোনার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ হোসেন জানান, টেন্ডার প্রক্রিয়ার পর কার্যাদেশ প্রদান করা হয়েছে। এই সপ্তাহের মধ্যেই সড়কটির সংস্কার কাজ শুরু হবে।