নেত্রকোনায় ৬ মাসে ৩৭ জন খুন, ১৪৮ নারী নির্যাতিত

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১০
নেত্রকোনায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত গত ৬ মাসে ৩৭টি খুন ও ১৪৮টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। জানুয়ারি মাসে জেলায় ৭টি খুন ও ২২টি নারী নির্যাতন, ফেব্রুয়ারি মাসে ৬টি খুন ও ১৯টি নারী নির্যাতন, মার্চ মাসে ১০টি খুন ও ২৪টি নারী নির্যাতন, এপ্রিল মাসে ৫টি খুন ও ২৮টি নারী নির্যাতন, মে মাসে ৩টি খুন ও ২৬টি নারী নির্যাতন এবং জুন মাসে ৬টি খুন ও ২৯টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, খুনের ঘটনা ঘটলেও সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি ভালো। এখানে রাজনৈতিক সন্ত্রাস নেই। লোকবল, যানবাহন ও আধুনিক যন্ত্রপাতির অভাব থাকা সত্ত্বেও সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিক ও জনগণকে এগিয়ে আসার আহবান জানান।