ডুমুরিয়ায় অজ্ঞাত রোগে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১০
মায়ের কোলে দুধ খাওয়ার আধঘন্টার মধ্যে এক শিশুর মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে ডুমুরিয়া উপজেলার বসুন্দিয়াডাঙ্গা গ্রামের কৃষক সাইফুল শেখের পরিবারে। পারিবারিক সূত্র জানায়- সকালে ৬ মাসের শিশু খাদিজাকে মা তাসলিমা বেগম (২৫) কোলে নিয়ে বুকের দুধ খাওয়াতে থাকে। দুধ খাওয়া শেষে শিশুটিকে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে শিশুটির শরীরে তীব্র জ্বর দেখা দেয়। এসময় শিশুটির মুখ এবং ঠোঁট কালো বর্ণ ধারণ করে। এরপর সে মারা যায়। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক অশোক কুমার দাস জানান- ঘটনাটি জানার পর একটি মেডিক্যাল টিম ওই এলাকা সার্ভে করার জন্য পাঠানো হয়েছে।