ডোমার আওয়ামী লীগের কাউন্সিল

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১২
দীর্ঘ ১৪ বছর পর ডোমার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রভাষক খায়রুল আলম বাবুল সভাপতি ও তোফায়েল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার কাউন্সিলে ভোটের ফলাফল প্রকাশ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। ডোমার নাট্য সমিতি মঞ্চে প্রভাষক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর । প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক।