বদরগঞ্জে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১৫
বদরগঞ্জে রেজওয়ান বাবু (২০) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়। উপজেলা ফায়ার স্টেশনের কর্মী ও স্থানীয় লোকজন পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ২০-২৫ ফিট মাটির নিচ থেকে তার লাশ উদ্ধার করেন। সে বদরগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র ও উপজেলার জামুবাড়ি কুমারপাড়া গ্রামের ছমসের আলীর ছেলে। জানা গেছে, বাবা ছমসের আলী বাড়ির পাশে স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনের জন্য ২০-২৫ ফিট গর্ত করেন। গতকাল সকাল ৮টায় সেই গর্তে ছেলে রেজওয়ান রিং-স্লাব বসাচ্ছিলেন। এ সময় তার উপর মাটি চাপা পড়ে।