কুমিল্লায় মাদক আইনে দায়েরকৃত একটি মামলায় সুলতান মিয়া নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার কুমিল্লার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল হোসেন বেপারী এ রায় প্রদান করেন। জানা যায়, ২০০৮ সালের ২১ আগস্ট মহানগরীর পশ্চিম রেইসকোর্স কাঠের পুল এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ ৫০ বোতল রিকোডেক্স সিরাপসহ সুলতান মিয়া নামের ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এ বিষয়ে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
