গত শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে সৈয়দ ওবায়েদ উল্লাহ (দৈনিক যায় যায় দিন) ও সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান অনু (দৈনিক সকাল বার্তা প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রুহুল আমীন প্রধান, সহ-সভাপতি মো. সেলিম মুন্সি, সহ-সভাপতি এড সৈয়দ মশিউর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, অর্থ সম্পাদক আবু মোহাম্মদ হামিদুল হক, দপ্তর সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক রফিক হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিয়াজ মো. মাসুম, কার্যকরী সদস্য এম সামাদ মতিন, কামাল উদ্দিন সুমন, পিয়ার চাঁন, সহিদুল ইসলাম সহিদ, আরিফুর রহমান নির্বাচিত হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি
