বিরোধী দল যাই বলুক জনগণ আগামী নির্বাচনে আমাদের পক্ষে রায় দেবে

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪০
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম বলেছেন, বিরোধী দল যতই বলুক আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে কিন্তু আপনারা দেখবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আপামর জনগণ আমাদের পক্ষেই রায় দেবে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে। যে নিজের স্বার্থে দেশের বদনাম করে সে কখনও ভাল মানুষ নয়। মানুষকে মনে রাখতে হবে এদেশে শেখ হাসিনা সরকারের বিকল্প আর কেউ নেই। গতকাল সোমবার বিকেল আমলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অডিটরিয়াম ও বিদ্যালয়ের মার্কেট উদ্বোধনশেষে বাজার প্রাঙ্গণে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামারুল আরেফিনের সভাপতিত্বে ও আমলা সোনালী ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলামের সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন খালেদ মাহ্মুদ চৌধুরী।