চৌদ্দগ্রামে পানিতে ডুবে ইব্রাহীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিংছুফুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিকাল ৩টার দিকে কিংছুফুয়া গ্রামের বিদেশ প্রবাসী মামুন মিয়ার পুত্র ইব্রাহীম বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। সে বাড়িতে ফিরছে না দেখে তার দাদা ওই পুকুর পাড়ে গিয়ে ইব্রাহীমের লাশ পানিতে ভাসতে দেখেন। স্থানীয়রা তার লাশটি উঠিয়ে বাড়িতে নিয়ে এলে সেখানে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
