রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৪
মো. জসিম উদ্দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন (৬৫) রবিবার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার জানাজা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।