ফিরোজ আহমেদ
কিশোরগঞ্জের সাবেক কৃতী ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় ফিরোজ আহমেদ(৪৬) গত রবিবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। তিনি পাকস্থলীর ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেছেন। সোমবার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
