রথযাত্রা উত্সব শুরু কাল

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৫০
হিন্দু সম্প্রদায়ের অন্যতম উত্সব শ্রী শ্রী যশোমাধব ও শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল বুধবার শুরু হবে। এ উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালিমন্দির, ঘিওর, বানিয়াজুড়ী, কলতা, টেপড়া, দরগ্রাম, ধানকোড়া, ধূল্যা প্রভৃতি এলাকায় ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে। এ দেশের হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় রথ উত্সব অনুষ্ঠিত হয় এই ধামরাইয়ে। চারশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী এই ধর্মীয় উত্সব পালনে রথের সংস্কার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। একই সঙ্গে চলছে মাসব্যাপী মেলার আয়োজন। বুধবারের রথ উত্সব ও মেলাকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে এখন সাজ সাজ রব পড়ে গেছে। সাধারণ মানুষের মাঝে রথ উত্সবের আমেজ বিরাজ করছে।