একটি ফ্রিজের বয়স ৮৫ বছর। এখনো সেটি সচল। হয়তো এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী ফ্রিজ। মাত্র ৩শত ডলারে ক্রয় করা হয়েছিল ফ্রিজটি। দি জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির তৈরি এ ফ্রিজটির মালিক বর্তমানে নিউইয়র্কের মন্টেগোমারির বাসিন্দা মার্ক ভেইল এবং জেন গেলিয়ান। এটি যখন ক্রয় করা হয় তখন এর মূল্য ছিল ৩শত মার্কিন ডলার যা বর্তমানে ৪ হাজার ২২৫ মার্কিন ডলারের সমান। এই মডেলের ফ্রিজটি ১৯২৯ থেকে ১৯৩১ সালের মধ্যে ক্রয় করা হয়। আগে মনে করা হতো ১৯৩৮ জিই মডেলের ফ্রিজটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ফ্রিজ যার মালিক ল্যান্সেসটার কাউন্টির মাইক অ্যানসেল। গত অক্টোবর পর্যন্ত এই ফ্রিজটি সচল ছিল। খবর হাফিংটন পোস্টের।
